Posts

Showing posts from June, 2022

ইংল্যান্ডে সিরিজের আগে ভারত শিবিরে বড় দুঃসংবাদ | করোনা আক্রান্ত যে তারকা ক্রিকেটার

Image
  ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্টের আগে বড় একটি ধাক্কাই খেল ভারত দল। করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডে টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে রোহিতের করোনা আক্রান্ত হওয়ার খবরটি দিয়েছে। বিসিসিআই বিবৃতিতে লিখেছে, ‘টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা শনিবার করা কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তিনি টিম হোটেলে সঙ্গনিরোধে আছেন এবং বিসিসিআইয়ের চিকিৎসকদল তাঁর দেখভাল করছে।’ লেস্টারশায়ারের বিপক্ষে গত বৃহস্পতিবার শুরু প্রস্তুতি ম্যাচে ছিলেন রোহিত। ভারতের প্রথম ইনিংসে ২৫ রান করেছেন ভারতের অধিনায়ক। কিন্তু শনিবার তাঁর করোনা ধরা পড়ার পর আইসোলেশনে চলে যেতে হয়েছে তাঁকে। ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি রোহিত। গত বছর করোনার কারণে পাঁচ টেস্টের সিরিজ শেষ না করেই দেশে ফিরে গিয়েছিল। সেই সিরিজে না হওয়া পঞ্চম টেস্টটি এবারের সফরে খেলবে ভারত। ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ম্যাচের আগে এমনিতেই নিয়মিত ওপেনার লোকেশ রাহুলকে হারিয়েছে ভারত। কুঁচকির চোটের কারণে দলে নেই তিনি। এর সঙ্গে রোহিত খেলতে না পারলে ভারতের জন্য...

একই দলে খেলবেন সাকিব আল হাসান,বাবর ও কোহলি

Image
  একই দলে খেলবেন সাকিব আল হাসান,বাবর ও কোহলি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ভারত বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলো ছাড়া এই ২ দলকে একসাথে দেখা যায় না খেলতে। এমনকি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এখনো দুই দলের ক্রিকেটারদের একসাথে আর দেখা যায় না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছাড়া আর কোন ক্রিকেট টুর্নামেন্টের দেখা যায়না ভারতীয় ক্রিকেটারদের। অন্যদিকে আইপিএলে নিষিদ্ধ রয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। সবশেষ ১০ বছর আগে ২০১২ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল দুই দল। এরপর শুধু বিশ্বকাপ ও এশিয়া কাপ এলে দেখা মেলে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের। তবে এবার একই দলে দেখা যেতে পারে ভারত এবং পাকিস্তানের একাধিক তারকা ক্রিকেটারদের। প্রথমবারের মত একসাথে দলে দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাবর আজম এবং বিরাট কোহলিকে। গুঞ্জন শোনা যাচ্ছে, প্রায় ১৬ বছর পর আবারও আয়োজন করা হবে আফ্রো-এশিয়া কাপ। যেখানে আফ্রিকা দলে খেলেন আফ্রিকা মহাদেশের ক্রিকেটার ও এশিয়া দলের হয়ে মাঠে নামেন এশিয়ান দলগুলোর খেলোয়াড়রা। ২০২৩ সালে হতে পারে এই আফ্রো-এশিয়া কাপ। এমনট...

বিজয় দীর্ঘদিন পর দলে ফিরেই গড়লেন অন্যরকম এক রেকর্ড

Image
 বিজয় দীর্ঘদিন পর দলে ফিরেই গড়লেন অন্যরকম এক রেকর্ড দ্বিতীয় টেস্টে মুমিনুল হককে বাদ দিয়ে এনামুল হক বিজয়কে নেওয়া হয়েছে। সেন্ট লুসিয়া টেস্টে একাদশে ডাক পাওয়ার মধ্য দিয়ে একটি রেকর্ড গড়া হয়ে গেছে বিজয়ের। অপেক্ষা ফুরালো, স্বপ্নের ঠিকানা জাতীয় দলে নতুন পথচলা শুরু হয়ে গেল এনামুল হক বিজয়ের। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া ডানহাতি এই ব্যাটসম্যানকে পরে টেস্ট দলেও নেওয়া হয়। এবার একাদশেও জায়গা মিললো তার। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে বাদ দিয়ে বিজয়কে দলে নেওয়া হয়েছে। সেন্ট লুসিয়া টেস্টে একাদশে জায়গা পাওয়ার মধ্য দিয়েই একটি রেকর্ড গড়া হয়ে গেছে বিজয়ের। যদিও এমন রেকর্ড কোনো ক্রিকেটারেরই প্রত্যাশিত নয়, তবু রেকর্ডটি তার নামের পাশে বসে গেল। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিরতি দিয়ে টেস্ট খেলতে নামলেন তিনি। অর্থাৎ, দুই টেস্ট খেলার মাঝে বিজয়ের বিরতিটা সবচেয়ে লম্বা। ৭ বছর ৯ মাস ১১ দিন পর টেস্টে ফিরলেন বিজয়, যা বাংলাদেশের পক্ষে রেকর্ড বিরতি। এর আগে বাংলাদেশের ক্রিকেটারের বেলায় দীর্ঘতম বিরতি ছিল পেসার নাজমুল হোসেনের। সাবেক ডানহ...

শান্তর পরিবর্তে দলে ইমরুল কায়েস!!

Image
  সফল হওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ দিতে হয় সুযোগ পেয়েও কিছু মানুষ সফলতার সর্বোচ্চ চূড়ায় আরোহণ করতে ব্যর্থ হয় তবে সুযোগ পেয়েও যদি বারবার ব্যর্থ হয় তখন তাকে সেরা একাদশে রাখা নিয়ে চিন্তা করার সময় এর দাবি। ঠিক তেমনি নাজমুল হোসেন শান্ত প্রকৃতির মেধা নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই অসাধারণ প্রতিভাবান একজন ক্রিকেটার কিন্তু বারবার ব্যর্থ হওয়ার কারণে তাকে দল থেকে কিছুদিনের জন্য ব্রেক দেওয়া উচিত। এটা হয়তো শান্তর ক্যারিয়ারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো ভালো টেস্ট ক্রিকেটে কিছুটা হলেও অভিজ্ঞতার প্রয়োজন সে বিবেচনায় শান্তর পরিবর্তে ইমরুল কায়েস হতে পারে বেস্ট চয়েস। শান্তর বর্তমান ফরম বিবেচনায় ইমরুলকে দলে সুযোগ দেওয়া যায় শান্ত যেখানে বারবার ব্যর্থ হচ্ছে ইমরুল কায়েস সেখানে সুযোগ পাওয়াটা ডিজার্ভ করে। ভবিষ্যতের কথা চিন্তা করে সামগ্রী তৈরি করা হচ্ছে এমন ভাবনার না করে বর্তমানের কথা চিন্তা করা বেশ উত্তম ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমান বিসর্জন দেওয়ার কোনো যুক্তি যুক্ত চিন্তা ভাবনা হতে পারেনা। টেস্ট ক্রিকেটের টপঅর্ডার যখন ব্যর্থতার গন্ডিতে আটকে আছে তখন ইমরুল কায়েসকে বি...

মাশরাফিকেই আগামী বিশ্বকাপে চান তামিম ইকবাল

Image
গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর হিসেবে রেখেছে ভারতীয় ত্রিকেট দল৷ আবার শ্রীলঙ্কার মেন্টর হিসেবে ছিল দেশটির সাবেক কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে৷ বিভিন্ন দেশই তাদের কিংবদন্তি ক্রিকেটারদের মেন্টর হিসেবে বিশ্বকাপ নিয়েছিল। এ থেকেই মাশরাফিকে বাংলাদেশ দলের মেন্টর হিসেবে নেওয়ার দাবী তোলেন ভক্তরা। যদিও বিসিবি সেটার প্রয়োজন মনে করেনি। তবে বিসিবি চাইলে দেশের জন্য মেন্টর হিসেবে দেশের জন্য কাজ করতেন বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এক গণমাধ্যমে ‘দ্য তামিম ইকবাল শো’ অনুষ্ঠানে তামিমের প্রশ্নের জবাবে এমনটা জানান টাইগার সাবেক অধিনায়ক। দলের প্রয়োজনে মাশরাফি কি ফিরবেন? এমন প্রশ্নের উত্তরে মাশরাফি মর্তুজা জানান দেশের প্রয়োজনে তিনি সবসময় থাকবেন। বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে যে কোন সময়, যে কোন কাজে তিনি যুক্ত হতে রাজী আছেন। অনুষ্ঠানে মাশরাফি বলেন , ‘সত্যি বলতে দেশের জন্য কোনো কিছুতে না করা আমার জন্য কঠিন। তবে মেন্টর এখন লাগবে বলে আমার কাছে মনে হয় না। এখন এটার দরকার নেই। তবে দেশের জন্য দরকার হলে আমার ক্ষেত্রে না বলা সত্যি কঠিন।’ তবে এবারের বিশ্বকাপে না হলেও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তামিমক...